Register Now

কর্মশালা
প্রেষনা, শুদ্ধাচার ও আমাদের জীবন

সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন ও মধ্য শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

১৯ আগষ্ট, ২০২০ ইং
সময়ঃ সন্ধ্যা ৭:০০ ঘটিকা থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত
মাধ্যমঃ গুগল মিট/জুম

যোগাযোগের ঠিকানাঃ
প্রধান কার্যালয়, দিলকুশা সেন্টার (লেভেল-৯), স্যুট নং# ৯০৪, ২৮ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
ই-মেইল-info@localhost, dg@localhost, mortuzaalimd@yahoo.com
ওয়েবসাইট-www.bipdedu.org

প্রধান সমন্বয়কারীযার সাথে যোগাযোগ করতে হবে
জনাব মোঃ আরিফুর রহমান
বিজনেস প্রমোশন অফিসার
মোবাইলঃ ০১৯১১-৬২০৫২৯
ই-মেইল- arifshohel.bd@gmail.com  
আফসানা আক্তার
বিজনেস প্রমোশন অফিসার
মোবাইলঃ ০১৯২৭-৭১৫০৪৪
ই-মেইল-dg@bipdedu.com

ভূমিকাঃ
বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) ২০১৫ সালে প্রতিষ্ঠিত আইডিআরএ অনুমোদিত সংস্থা। এটি কোম্পানী আইনের অধীনে একটি আইনি সত্তা হিসাবে অর্ন্তভূক্ত। প্রশিক্ষণ, গবেষনা, শিক্ষা এবং অন্যান্য পেশাগত কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানব পুঁজি উন্নয়নকে আরো গতিশীল করা বিআইপিডির উদ্দেশ্য। এ যাবত বিআইপিডি বিভিন্ন কর্মশালা ও কোর্স আয়োজন করেছে। এবং প্রায় ৩৫,০০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে বিআইপিডি। প্রতিবছর জাতীয়/আঞ্চলিক/আর্ন্তজাতিক সেমিনার , সম্মেলন ও কর্মশালা সফল ভাবে সম্পন্ন করেছে বিআইপিডি ।

কর্মশালার উদ্দেশ্যঃ
আমরা প্রত্যেকে যে ভূমিকাই পালন করিনা কেন, প্রকৃত দলনেতা হিসেবে নিজেদের মধ্যে মানবিকতাকে ধারণ করে সামগ্রিকভাবে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানো আমাদের দায়িত্ব। সৎ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা আমাদের একমাত্র লক্ষ্য নয়, সকলের সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানের/বিভাগের উদ্দেশ্য বাস্তবায়ন ও লক্ষ্য অর্জন করার জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা প্রয়োজন। ব্যক্তি ও কর্মজীবনকে প্রেষণা ও শুদ্ধাচার এর মাধ্যমে সুন্দর করে তোলা এই কর্মশালার মূল উদ্দেশ্য।

অংশগ্রহণকারীদের উপকারিতাঃ
এই কর্মশালায় যোগদান করে প্রতিটি অংশগ্রহণকারী জীবন সম্পর্কে ইতিবাচক চিন্তা, চেতনা, পেশাগত দক্ষতা এবং কাজ এর ব্যাপারে আন্তরিক হবার কলাকৌশল জানতে পারবেন। দায়িত্বের ব্যাপারে সজাগ ও সচেতন থাকা যায় কিভাবে এবং সততা ও সচ্ছতাকে মূল্যায়ন করার ব্যাপারে সকল শ্রেণীর কর্মকর্তার দার্য়িত্ব, অধিকার ও কর্তব্য সর্ম্পকে আলোচনা আমাদের ব্যক্তি ও কর্মজীবনে অতি ইতিবাচক পরিবর্তন আনতে এই কর্মশালা অত্যন্ত সহায়ক হবে।

যে সকল বিষয় নিয়ে আলোচনা হবেঃ
 জীবনকে কিভাবে সুন্দর করা যায়?
 প্রেষনাদানের গুরুত্ব, প্রক্রিয়া ও পদ্ধতি।
 শুদ্ধাচার কেন ও কি ভাবে পালন করতে হবে ?

উপস্থাপন পদ্ধতিঃ
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তরের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালা “অনলাইনˮ পদ্ধতিতে পরিচালিত হবে ।

কাদের জন্য উপযোগী?
সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন ও মধ্য শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত উপযোগী। শিল্প প্রতিষ্ঠান, সেবা খাত,ব্যাংক, বীমা সহ এনজিওদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কর্মশালা।

কোর্স ফিঃ
প্রতি অংশগ্রহণকারীর জন্য ফি ধার্য করা হয়েছে (ভ্যাট ও ট্যাক্স বাদে) নীট ৩০০/- (তিন শত টাকা)।

সকল চেক/অর্থ নিমোক্ত হিসাব নম্বর ও নেটওয়ার্কের মাধ্যমে প্রদেয়ঃ

Account Holder Name: Bangladesh Institute for Professional Development Limited
Bank Name and Address:Southeast Bank Limited, Corporate Branch  
Account Number:      0013100000798
Bkash Number:01944552373
Rocket Number: 015545462578

রিসোর্স পারসনঃ
কাজী মোহাম্মদ মোরতুজা আলী, এম.কম, এলএলবি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) মহাপরিচালক হিসাবে কাজ করছেন। তিনি লন্ডনের চার্টার্ড ইনসিওরেন্স ইনস্টিটিউট (এসিআইআই) এর সহযোগী (পরীক্ষায় কৃতকার্য) এবং নরওয়ে শিপিং একাডেমি অসলো থেকে “পেশাদার শিপিং” বিষয়ে স্নাতক। তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পরামর্শদাতা এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন একযুগের অধিক কাল। ১৯৯৫-২০০২ সালে তিনি বাংলাদেশ বীমা একাডেমির পরিচালক (সিইও) ছিলেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

তিনি বীমা আইন সংস্কার এবং নতুন আইন প্রণয়ণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “কমিটিতে” বিশেষজ্ঞ সদস্য হিসাবে কাজ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “মেরিন ইন্স্যুরেন্স দাবি ও মেরিটাইম জালিয়াতি” তদন্তের জন্য সরকার গঠিত কমিটির সদস্য হিসাবেও তিনি কাজ করেছিলেন। কাজী মোহাম্মদ মোরতুজা আলী ADB প্রকল্পের আওতায় পরামর্শদাতা ও “বীমা নিয়ন্ত্রক বিশেষজ্ঞ” এবং WHO এর প্রকল্পে “সামাজিক স্বাস্থ্য বীমা পরামর্শদাতা” হিসাবে কাজ করেছেন। বর্তমানে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পে একজন উপ-পরামর্শক হিসাবে নিযুক্ত আছেন।

তিনি বাহরাইনের মানামায় অবস্থিত “The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI)ˮ  এর গভর্নেন্স এবং এথিক্স কমিটির সদস্য এবং আর্ন্তজাতিক সমবায় ও মিউচুয়াল ইন্স্যুরেন্স ফেডারেশনের (ICMIF) উন্নয়ন কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি প্রায় দশটি বই এবং আশিটির অধিক নিবন্ধের লেখক।

Download Brochure