Register Now

 

বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট
কর্তৃক আয়োজিত অনলাইন কর্মশালা পেশাগত সফলতা অর্জনে আমাদের করণীয়।

সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন ও মধ্য শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য।

১৪ সেপ্টেম্বর, ২০২০ ইং (সময়ঃ সন্ধ্যা ০৭:০০ ঘটিকা থেকে রাত ০৯:০০ ঘটিকা পর্যন্ত)

মাধ্যমঃ গুগল মিট

প্রধান সমন্বয়কারী ও যাদের সাথে যোগাযোগ করতে হবে

মোঃ আরিফুর রহমান
বিজনেস প্রমোশন অফিসার
মোবাইলঃ ০১৯১১ ৬২০ ৫২৯
ই-মেইল-arifshohel.bd@gmail.com
আফসানা আক্তার
বিজনেস প্রমোশন অফিসার
মোবাইলঃ ০১৯২৭ ৭১৫ ০৪৪
ই-মেইল-afsanasurma220588@gmail.com

ভূমিকাঃ

বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) ২০১৫ সালে প্রতিষ্ঠিত “আইডিআরএ” অনুমোদিত সংস্থা। এটি কোম্পানী আইনের অধীনে একটি আইনি সত্তা হিসাবে নিবন্ধিত। প্রশিক্ষণ, গবেষনা, শিক্ষা এবং অন্যান্য পেশাগত কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানব পুঁজি উন্নয়নকে আরো গতিশীল করা বিআইপিডির উদ্দেশ্য। এ যাবত বিআইপিডি বিভিন্ন কর্মশালা ও কোর্স আয়োজন করেছে এবং প্রায় ৩৫,০০০ প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দিয়েছে বিআইপিডি। প্রতিবছর জাতীয়/আঞ্চলিক/আর্ন্তজাতিক সেমিনার , সম্মেলন ও কর্মশালা সফল ভাবে সম্পন্ন করেছে বিআইপিডি ।
কর্মশালার উদ্দেশ্যঃ

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সাফল্যের সিড়িতে উঠতে হলে কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। একই ভাবে, যাঁর যত বেশি দক্ষতা থাকবে তার কর্মজীবন ততই মসৃণ হবে। সফলতা অর্জনের আরেকটি পূর্বশর্ত হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া। প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য অর্জনের জন্য যে সূচারু পরিকল্পনা করা হয় তা অর্জন এবং বাস্তবায়নের জন্য শীর্ষ হতে নিম্মস্তরের সবাইকে এক সাথে একলক্ষ্যে ভাবে কাজ করার প্রয়োজন। আধুনিক তথ্য প্রযুক্তির সাথে আমাদের মন ও মননের সফল সম্মিলন ঘটানোর ফলে সফলতা অর্জন কিভাবে সহজতর করা সম্ভব তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই কর্মশালায়।

অংশগ্রহণকারীদের উপকারিতাঃ

এই কর্মশালায় যোগদান করে প্রতিটি অংশগ্রহণকারী পেশাগত যোগ্যতা, দক্ষতা ও সফলতা অর্জনে আমাদের দায়িত্ব এর ব্যাপারে আন্তরিক হবার সুফল জানতে পারবেন। দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়া যায় কিভাবে এবং সততা ও সচ্ছতাকে মূল্যায়ন করার ব্যাপারে সকল শ্রেণীর কর্মকর্তার সহযোগীতা, অধিকার ও কর্তব্য সর্ম্পকে বিশদ আলোচনা আমাদের ব্যক্তি ও কর্মজীবনে অতি ইতিবাচক পরিবর্তন আনতে এই কর্মশালা অত্যন্ত সহায়ক হবে। সকল সচেতন ও সত্য পিয়াসী কর্মজীবি মানুষের চিন্তার জগতকে এই কর্মশালা সম্প্রসারিত ও অনুপ্রাণিত করবে বলে আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি।
যে সকল বিষয় নিয়ে আলোচনা হবেঃ

* যোগ্য মানুষের মাপকাঠি কি?
* পেশাগত যোগ্যতা ও দক্ষতা বাড়াতে কি করনীয়?
* কোন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে?
* যোগ্যতা অর্জনে প্রতিভা ও পরিবেশের ভূমিকা।
* প্রতিভা বিকাশে শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব।
* মতামত পরামর্শ ও পর্যালোচনা।
* সফলতা অর্জনের মাপকাঠি কি ও কেন?
* নিজেকে কিভাবে বিকাশিত করা সম্ভব।
* কর্মজীবনে দ্রুত উন্নতি লাভের উপায়।
* সাফল্যের স্বর্নদুয়ারে পৌঁছানোর পদ্ধতি ও প্রক্রিয়া।

উপস্থাপন পদ্ধতিঃ

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তরের মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালা “অনলাইনˮ পদ্ধতিতে পরিচালিত হবে ।

কাদের জন্য উপযোগী?

সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন ও মধ্য শ্রেনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত উপযোগী। শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, সেবা খাত,ব্যাংক, বীমা সহ এনজিওদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কর্মশালা।

কোর্স ফিঃ

প্রতি অংশগ্রহণকারীর জন্য ফি ধার্য করা হয়েছে (ভ্যাট ও ট্যাক্স বাদে) নীট ৫০০/– (পাঁচ শত টাকা)। একই প্রতিষ্ঠানের দুই বা ততোধিক অংশগ্রহণকারীদের জন্য (ভ্যাট ও ট্যাক্স বাদে) নীট ৪০০/- (চার শত টাকা)।

সকল চেক/অর্থ নিমোক্ত হিসাব নম্বর ও নেটওয়ার্কের মাধ্যমে প্রদেয়ঃ

Holder Name: Bangladesh Institute for Professional Development Limited
Bank Name and Address:Southeast Bank Limited, Corporate Branch   
Account Number:    0013100000798
Bkash Number:01944552373
Rocket Number: 015545462578

রেজিষ্ট্রেশন এর শেষ সময়ঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০ ইং।

রিসোর্স পারসনঃ

কাজী মোহাম্মদ মোরতুজা আলী, এম.কম, এলএলবি
মহাপরিচালক, বিআইপিডি।

কাজী মোহাম্মদ মোরতুজা আলী, এম.কম, এলএলবি বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্টের (বিআইপিডি) মহাপরিচালক হিসাবে কাজ করছেন। তিনি লন্ডনের চার্টার্ড ইনসিওরেন্স ইনস্টিটিউট (এসিআইআই) এর সহযোগী (পরীক্ষায় কৃতকার্য) এবং নরওয়ে শিপিং একাডেমি অসলো থেকে “পেশাদার শিপিং” বিষয়ে স্নাতক। তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান পরামর্শদাতা এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন একযুগের অধিক কাল। ১৯৯৫-২০০২ সালে তিনি বাংলাদেশ বীমা একাডেমির পরিচালক (সিইও) ছিলেন। ইতোপূর্বে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর মহাব্যবস্থাপক এবং অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

তিনি বীমা আইন সংস্কার এবং নতুন আইন প্রণয়ণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “কমিটিতে” বিশেষজ্ঞ সদস্য হিসাবে কাজ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত “মেরিন ইন্স্যুরেন্স দাবি ও মেরিটাইম জালিয়াতি” তদন্তের জন্য সরকার গঠিত কমিটির সদস্য হিসাবেও তিনি কাজ করেছিলেন। কাজী মোহাম্মদ মোরতুজা আলী ADB প্রকল্পের আওতায় “পরামর্শদাতা” ও “বীমা নিয়ন্ত্রক বিশেষজ্ঞ” এবং WHO-এর প্রকল্পে “সামাজিক স্বাস্থ্য বীমা পরামর্শদাতা” হিসাবে কাজ করেছেন। বর্তমানে World Bank-এর সহায়তায় বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পে একজন উপ-পরামর্শক হিসাবে নিযুক্ত আছেন।

তিনি বাহরাইনের মানামায় অবস্থিত “The Accounting and Auditing Organization for Islamic Financial Institutions (AAOIFI)” এর গভর্নেন্স এবং এথিক্স কমিটির সদস্য এবং “আর্ন্তজাতিক সমবায় ও মিউচুয়াল ইন্স্যুরেন্স ফেডারেশনের (ICMIF)” উন্নয়ন কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি প্রায় দশটি বই এবং আশিটির অধিক নিবন্ধের লেখক। বিশ্বের প্রায় ৩০টি দেশ ভ্রমনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।